জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৬, ২২:১৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ২২:২৮

ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে ‘ভুলবশত’ হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারাগারের এক ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা অধিদফতর।

মুক্তি পাওয়া আসামিরা হলেন আনিস মিয়া, রাশেদুল ও মো. জাকিরুল। তারা তারাকান্দা উপজেলার একটি হত্যা মামলার আসামি ছিলেন। কারাগার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে জামিন ছাড়াই ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ওই তিন আসামি। তবে বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হয়।

এ ঘটনায় প্রাথমিকভাবে দায়ী হিসেবে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিভাগ-২-এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ময়মনসিংহের সিনিয়র জেল সুপার আমিনুল ইসলাম বলেন, ‌‘কারাগারের এক কর্মকর্তা ভুলবশত আসামিদের মুক্তি দিয়েছেন। এটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে।’

ময়মনসিংহ বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, প্রোডাকশন ওয়ারেন্টকে (হাজিরা পরোয়ানা) ভুল করে জামিননামা ভেবে তিন আসামিকে মুক্তি দেওয়া হয়। ডেপুটি জেলার অসতর্ক অবস্থায় এ ভুল করেছেন বলে জানিয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্তে যে বা যেসব কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী