কেউ ভোটকেন্দ্র দখল করতে চাইলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ময়মনসিংহ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৫

স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সবার সহযোগিতায় এবারের নির্বাচন খুব শান্তিপূর্ণ হবে। তবে কেউ কেন্দ্র দখল করতে চাইলে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ময়মনসিংহে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সভা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অবৈধ অস্ত্র শুধু একমাত্র ঝুঁকি নয়। এর বাইরে বিভিন্ন থানায় হামলার সময় লুট হওয়া কিছু বৈধ অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। এসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। এটা নির্বাচনে প্রভাব ফেলবে না। নির্বাচনের ফল সঙ্গে সঙ্গে প্রার্থীর ফোনে ও অ্যাপে জানিয়ে দেওয়া হবে। কারচুপির কোনও সুযোগ নেই।’

তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পরিচয় যাই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না।’

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত নেতাকে হত্যার প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনায় যারা দায়ী, সবাইকে আইনের আওতায় আনা হবে। ঝিনাইগাতীর মতো ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে।’

সভায় সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
গণভোটের রায় বাস্তবায়ন না হলে গণতন্ত্রে আস্থা হারাবে জনগণ: জামায়াত আমির
গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
গণঅভ্যুত্থানের বৈধতা-অবৈধতার বিচার আদালতের বিষয় নয়: শিশির মনির
সর্বশেষ খবর
মতপ্রকাশের জন্য শিক্ষককে শাস্তি দেওয়া যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
মতপ্রকাশের জন্য শিক্ষককে শাস্তি দেওয়া যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি