সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি ও মন্ত্রী হন: স্পিকার

ভোলা প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ‘সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন। আর সবচেয়ে দুর্নীতিবাজরা নেতৃত্বে চলে আসেন।’

তিনি বলেন, ‘ইথিওপিয়ার তুলনায় আমরা দেখেন কোথায় চলে গেছি, এখানে সবচেয়ে বড় দুর্নীতিবাজরা সমাজের বড় নেতা হয়ে গিয়েছে। এটার জন্য আমি আপনাদেরকে দোষ দিই না। সমাজ ব্যবস্থাটাই এমন হয়ে গেছে, ভালো লোকের নির্বাচনে দাঁড়াবার সুযোগ নাই। সৎ লোকের রাজনীতি করার পরিবেশ আমরা সৃষ্টি করতে পারি নাই। যাই হোক, দেশ এরকম থাকবে না।’

বুধবার (২১ অক্টোবর) বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের দুঃশাসন থেকে যেহেতু আমরা মুক্ত হয়েছি, আগামী দিনে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষের ওপর দয়া করবেন। দেশে একটা সুন্দর সমাজ আমরা গঠন করতে পারবো।’ 

তিনি বলেন, ‘আয়নাঘর বলতে একটা জিনিস আছে, কেউ জানতোই না। আওয়ামী লীগ পতনের পর দেখা গেলো তাদের টর্চারসেল। সেখানে বহু মানুষকে রেখে অত্যাচার-নির্যাতন করা হয়েছে। বিচার বহির্ভূতভাবে বহু মানুষকে তারা হত্যা করেছে। আওয়ামী লীগ সমাজের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, প্রশাসনকে এবং সামরিক বাহিনীকে নষ্ট করে দিয়েছে। অবশেষে আল্লাহর গজব তাদের ওপরে পড়েছে। দেশের মানুষ তাদের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং ২৪-এর গণঅভ্যুত্থানে তাদের পতন হয়েছে।’

স্পিকার বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে অন্যায়ভাবে রাজনৈতিকদের ওপর অত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে, এ জন্য এ অবস্থা থেকে আমরা মুক্তি চেয়েছিলাম আল্লাহর কাছে। এ জন্য তিনি আমাদের ওপর সদয় হয়েছেন এবং দুঃশাসনের হোতাদের দেশ থেকে বিতাড়িত করেছেন। আল্লাহ ছাড় দেন একেবারে ছেড়ে দেন না, যে  কারণে আওয়ামী লীগ তার দলবলসহ হাজার হাজার কোটি টাকার সম্পদ বিদেশে রেখে দেশ ছেড়ে তারা পলাতক হয়েছে। শেখ হাসিনা বড় গলায় বলেছিল, আওয়ামী লীগ পলায় না, এখন কোথায় তারা?’

নিজের সততার উদাহরণ টেনে স্পিকার বলেন, ‘আমি সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে ছিলাম। আপনাদের ওপর যদি কোনও লোক জুলুম করে, জমি-ঘরবাড়ি দখল করে এবং হয়রানি করে তাহলে আপনারা প্রথমে স্থানীয় নেতৃবৃন্দকে জানাবেন। আর নেতৃবৃন্দ যদি এসব কাজ করে তাহলে আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ ব্যবস্থা গ্রহণ করবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করে সাধারণ সদস্য হিসেবে আছি, নিরপেক্ষভাবে সংসদ চালাচ্ছি। সুতরাং তজুমদ্দিনে কোনও ধরনের অপকর্ম, মাস্তানি ও চাঁদাবাজি কাউকে কর‍তে দেবো না।’

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

/এফআর/
সম্পর্কিত
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
দুর্গাপূজায় সাম্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রত্যাশা স্পিকারের
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত জনযুদ্ধ: স্পিকার
সর্বশেষ খবর
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
তিন চাকার যানের দাপটে বাড়ছে দুর্ঘটনা, হাইওয়ে পুলিশ বলছে ‘অ্যাকশনে যেতে পারছি না’
তিন চাকার যানের দাপটে বাড়ছে দুর্ঘটনা, হাইওয়ে পুলিশ বলছে ‘অ্যাকশনে যেতে পারছি না’
ফ্রান্সের আন্দোলনকারীদের নিয়ে কথা বলায় ট্রাম্পকে ‘ধুয়ে’ দিলেন ম্যাক্রোঁ
ফ্রান্সের আন্দোলনকারীদের নিয়ে কথা বলায় ট্রাম্পকে ‘ধুয়ে’ দিলেন ম্যাক্রোঁ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক