জনগণকে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে সরকার, এক চুলও ছাড় নয়: জামায়াত আমির

ময়মনসিংহ প্রতিনিধি 
১১ এপ্রিল ২০২৬, ২১:৩৪আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ২১:৩৪

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, ‘সরকার তার দায়িত্ব পালনে ও জনগণকে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে। অন্যায় করেছে, জনগণের ওপর জুলুম করেছে এবং জনগণকে অপমান করেছে। আমরা সেই অপমানের প্রতিশোধ মারামারি করে নেবো না। জনগণের অধিকার কঠোর আন্দোলনের মাধ্যমে আদায় করে নেবো। জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয়, সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ জারি রাখা হবে।’

শনিবার (১১ এপ্রিল) বিকাল ৫টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত নেতার খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। গত বৃহস্পতিবার শেরপুর-৩ আসনের নির্বাচনের দিন প্রতিপক্ষের হামলায় আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম (৭৮)। মাথায় আঘাত নিয়ে এখন তিনি ময়মনসিংহ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তাকে দেখতে আজ বিকালে ময়মনসিংহে আসেন জামায়াতের আমির।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর-১ আসন থেকে নির্বাচিত রাশেদুল হক এমপি, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন ও জেলা জামায়াতের আমির আব্দুল করিমসহ দলীয় নেতাকর্মীরা।

জামায়াতের আমির আরও বলেন, ‘শেরপুর-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়েছে। এই সহিংসতায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।’ 

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘আমাদের লড়াই চলবে, আমরা থামবো না। জীবন তো অনেক গিয়েছে, জাতির জন্য আরও দু-চারটা জীবন যাবে যাক, আমারটা গেলেও আমি প্রস্তুত। কিন্তু মাঝখানে কোনও কম্প্রোমাইজ নাই এক চুলও। জনগণের অধিকার নিয়ে কেউ টান দেবে, সে যে–ই হোক, আমরা এক চুল পরিমাণ ছাড় দেবো না।’

বিরোধী দলের নেতা বলেন, ‘যারা পার্লামেন্টে যাবেন, তারা যদি মানুষ খুন করে পার্লামেন্টে যান, তারা দেশবাসীর জন্য কী করবেন বলেন তো দেখি। মানুষের জীবন নিয়ে আমার পার্লামেন্টে যেতে হবে কেন? আমি তো যাবো মানুষের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার হয়ে। সেই আমি লোকটার হাতে যদি আগেই জীবন চলে যায়, ইজ্জত চলে যায়, সম্পদ ধ্বংস হয়ে যায়, তাহলে আমি তো আসলেই এই ধরনের প্রতিনিধিত্বের যোগ্যতা রাখি না। জুলাইয়ে এত রক্ত দেওয়ার পরও রাজনীতিতে কেন এত সহিংসতা? সংসদে টাকা খরচ করে অশ্লীল বাক্যালাপ প্রত্যাশিত না।’

/এএম/ 
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী