৫০ হাজার ভোটে হারা সানসিলা মনোনয়ন পেলেন

শেরপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ১৬:৩৬আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৬:৩৬

ত্রয়োদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এর আগে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জামায়াতের প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের কাছে ৫০ হাজারের বেশি ভোটে হারেন বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

এ আসনে হাফেজ রাশেদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছিলেন এক লাখ ৩০ হাজার ৯৮৯ ভোট। বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছিলেন ৭৭ হাজার ৫২১ ভোট।

সানসিলা স্থানীয়দের কাছে ডা. প্রিয়াঙ্কা নামে পরিচিত। রাজনীতিতে আনকোরা হলেও প্রিয়াঙ্কা চিকিৎসক হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিক্যাল কলেজে শিক্ষকতা করেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া ডা. সানসিলার তথ্যানুযায়ী, তার জন্ম ১৯৯৩ সালের ২২ জুন। তিনি ২০০৮ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন ২০১০ সালে। আর এমবিবিএস পাস করেন ২০১৬ সালে।

/এফআর/
সম্পর্কিত
জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
১৩ সিটিতেই একক নির্বাচন করতে চায় তিন দল, সম্ভাব্য প্রার্থী কারা? 
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে অজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস
সর্বশেষ খবর
নেপালে প্রলয়ঙ্করী বন্যার নেপথ্যে কি বৈশ্বিক উষ্ণায়ন
নেপালে প্রলয়ঙ্করী বন্যার নেপথ্যে কি বৈশ্বিক উষ্ণায়ন
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমের দাম আগের মতোই 
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমের দাম আগের মতোই 
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী
আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী