নেপালে প্রলয়ঙ্করী বন্যার নেপথ্যে কি বৈশ্বিক উষ্ণায়ন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ১৫:১৪আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৫:১৪

নেপাল ও তিব্বত সীমান্ত জুড়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যা পাহাড়ি ও মেরু অঞ্চলের ভূপ্রাকৃতিক স্থিতিশীলতা নিয়ে মারাত্মক শঙ্কার সৃষ্টি করেছে। জলবায়ু সংকটের কারণে হিমালয় অঞ্চলের ভূপ্রকৃতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে, যা সেখানকার লাখ লাখ মানুষের জীবনকে সরাসরি হুমকির মুখে ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উপগ্রহ থেকে প্রাপ্ত ছবি পর্যালোচনা করে বিজ্ঞানীরা জানিয়েছেন, বুধবার ভোটে কোশী নদীতে বয়ে যাওয়া কাদা, পানি ও বরফের প্রলয়ঙ্করী ঢলের মূল কারণ ছিল হিমালয়ের উঁচুতে অবস্থিত একটি বিশাল হিমবাহের ধস। এ ঘটনায় অন্তত ৪৬৯ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১,৪০০ জন।

প্রাথমিকভাবে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্পকে দায়ী করা হলেও পরবর্তীতে জানা যায়, ৭ হাজার মিটার (২৩ হাজার ফুট) উঁচু ল্যাংটাং লিরুং পর্বতের উত্তর ঢালে বরফের এক বিশাল দেয়াল ভেঙে আছড়ে পড়ার কারণেই এই বিপর্যয় ঘটে। এই আঘাতের প্রভাব ভূ-কম্পন মিটারে ৫.২ মাত্রার সমপরিমাণ শক্তি হিসেবে রেকর্ড হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, দীর্ঘমেয়াদি ভূ-কম্পন তরঙ্গের অতিরিক্ত তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, এই ভূ-কম্পনীয় শক্তিটি হিমবাহের ধস এবং ধ্বংসাবশেষের তীব্র প্রবাহের ফলেই তৈরি হয়েছিল।

নেপালে প্রলয়ঙ্করী বন্যার নেপথ্যে কি বৈশ্বিক উষ্ণায়ন

হিমবাহ ধসের সেই বরফ ও পাথরের মিশ্রণ নদীর গতিপথে বাধা সৃষ্টি করে লেন্দে খোলা নদীতে গিয়ে পড়ে, যা ভোরে ভোটে কোশী নদীর সঙ্গে মিলিত হয়। আন্তর্জাতিক পর্বত সমন্বিত উন্নয়ন কেন্দ্রের তথ্য অনুযায়ী, নদীর উজান থেকে আসা পানির তোড়ে মাত্র ৩০ মিনিটের মধ্যে নিম্নাঞ্চলের নদীর পানি ৭ থেকে ৯ মিটার (প্রায় ২৩ থেকে ৩০ ফুট) পর্যন্ত বৃদ্ধি পায়।

গ্যাস, তেল ও কয়লা পোড়ানোর ফলে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের কারণেই বিশ্বজুড়ে হিমবাহ ও জমাট বরফাবৃত মাটি অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে বলে মত প্রকাশ করেছেন গবেষকরা। পাহাড়ের ফাটল ধরে রাখা বরফ গলে যাওয়ার পরই বরফের বিশাল এই দেয়ালটি খসে পড়ে।

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভেশনের হিমবাহবিদ ড. হ্যামিশ প্রিটচার্ডের দল অকুস্থল থেকে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে সেন্সর বসিয়েছিলেন। তিনি জানান, হিমবাহ ধসের ঠিক দুদিন আগে ওই এলাকার মাটির তাপমাত্রা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। তাপমাত্রা বৃদ্ধির ফলে তুষারের স্তর দুর্বল হয়ে পড়ে, ফাটলগুলো পানিতে ভরে যায় এবং পাথর ও বরফের মধ্যকার জমাট বাঁধানো বন্ধনগুলোকে গলিয়ে দেয়। এ ছাড়া বছরের শুরু থেকে চলা টানা তাপপ্রবাহ এবং বর্ষাকালের অতিরিক্ত বৃষ্টিতে মাটি স্যাঁতসেঁতে হয়ে নদীগুলো ফুলেফেঁপে ওঠায় বিপর্যয়ের মাত্রা আরও বেড়েছে।

নেপালে প্রলয়ঙ্করী বন্যার নেপথ্যে কি বৈশ্বিক উষ্ণায়ন

এই ধরণের বিপর্যয় আগেই অনুমান করেছিলেন বিজ্ঞানীরা। ২০২৩ সালে জাতিসংঘের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা সংস্থা (আইপিসিসি) তাদের ষষ্ঠ প্রতিবেদনে সতর্ক করেছিল যে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বরফাবৃত ভূমিগুলো দিন দিন আরও অস্থিতিশীল হয়ে উঠবে।

ভৌত ভূগোলের জ্যেষ্ঠ প্রভাষক ড. রিচার্ড ওয়ালার বলেন, উঁচু পর্বতগুলোকে বরফ দিয়ে জোড়া লাগানো ভাঙা পাথরের স্তূপ হিসেবে চিন্তা করা যায়। তাপমাত্রা ও বরফাবৃতি মাটি গলার ফলে যখন এই বরফের বন্ধন গলে যায়, ঠিক তখনই এই ধরনের প্রলয়ঙ্করী ধস নামার শঙ্কা তৈরি হয়।

১৯৬৪ সালের পর থেকে নেপালের লাংটাং অববাহিকা এলাকায় হিমবাহ গলে যাওয়ার হার চার গুণেরও বেশি বেড়েছে। এ ছাড়া গঙ্গোত্রী ও ব্রহ্মপুত্রের মতো এশিয়ার প্রধান নদীগুলোর ওপর নির্ভর করা শত কোটি মানুষের পানীয় পানি ও জীবনজীবিকাও দীর্ঘমেয়াদে ঝুঁকির মুখে পড়ছে।

বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন যে, মানবসৃষ্ট বিশ্ব উষ্ণায়নের কারণেই আল্পস থেকে আন্দেজ পর্যন্ত হিমবাহগুলো গলে যাচ্ছে এবং এতে পাহাড়ের রূপ, রঙ ও স্থায়িত্ব ধ্বংস হয়ে প্রাকৃতিক বিপর্যয় ত্বরান্বিত হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এএ/
টাইমলাইন: নেপালে ভয়াবহ বন্যা
২৮ আগস্ট ২০২৬, ১৫:১৪
নেপালে প্রলয়ঙ্করী বন্যার নেপথ্যে কি বৈশ্বিক উষ্ণায়ন
২৮ আগস্ট ২০২৬, ০৯:০৮
সম্পর্কিত
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে চাপে কাজ হবে না: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
কী, কেন, কীভাবেনেপালে ফের বন্যার আতঙ্ক: রুদ্ধ হ্রদ কী এবং এটি ভাঙলে কতটা ভয়াবহ হতে পারে
সর্বশেষ খবর
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন রবিউল, শায়িত হলেন পারিবারিক কবরস্থানে
সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন রবিউল, শায়িত হলেন পারিবারিক কবরস্থানে
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী