ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি

ময়মনসিংহ প্রতিনিধি
০২ জুলাই ২০২৬, ১৪:১৮আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৪:১৮

দেশজুড়ে বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। ময়মনসিংহ শিক্ষাবোর্ডে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় ১১১টি কেন্দ্রে মোট ৭৩ হাজার ৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

এর মাঝে ছাত্র ৩৪ হাজার ৩১৪ জন এবং ছাত্রী ৩৮ হাজার ৭২৩ জন। বিজ্ঞান বিভাগে ১৫ হাজার ৮৩৮ জন। মানবিক শাখায় ৫১ হাজার ৬৬৩ জন। ব্যবসায় শিক্ষা শাখায় ৫ হাজার ৫৩৬ জন।

এবারের এইচএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে এবং প্রশ্নপত্র ফাঁস ও গুজব ঠেকাতে পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও, তারা নির্ধারিত সময়েই কেন্দ্রে উপস্থিত হয়েছেন। এ বছর সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করায় খুশি শিক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখতে দাবি জানিয়েছেন অভিভাবকরা।

/এফআর/
সম্পর্কিত
প্রতারণার শিকার এইচএসসির সেই ৮ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন আজ
যমজ দুই বোনের জিপিএ-৫: একজন হতে চান প্রকৌশলী, অন্যজন আইনজীবী
এইচএসসির ব্যবহারিক পরীক্ষা ও নম্বর পাঠানোর সময় বাড়লো
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার