ময়মনসিংহ মেডিক্যালে হামে মৃত্যু বেড়ে ৬৩

ময়মনসিংহ প্রতিনিধি 
১৬ জুলাই ২০২৬, ১১:৩০আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১১:৩০

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৩ জনে।

সবশেষ এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক। 

তিনি জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে আসা ৫ মাস বয়সী মেয়ে শিশু গত ৭ জুলাই হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। 

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৮৮ জন শিশু চিকিৎসাধীন আছে। 

/এএম/ 
সম্পর্কিত
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু
হাম ও উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় ৭ প্রাণহানি
সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা গ্রেফতার
কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা গ্রেফতার
বাড়ছে পদ্মার পানি, রাজশাহী শহর রক্ষা বাঁধকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্কতা 
বাড়ছে পদ্মার পানি, রাজশাহী শহর রক্ষা বাঁধকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্কতা 
পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অপাঙ্‌ক্তেয়
অপাঙ্‌ক্তেয়
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার