জামায়াত নেতার ভিডিও ভাইরালের পর রুকন পদ স্থগিত, বললেন ‘ভিডিওতে আমার স্ত্রী’

ময়মনসিংহ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৬, ২৩:৪০ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ২৩:৪০

ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর তার রুকন পদ স্থগিত করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয় দলের মহানগর কমিটি।

তবে ওই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে উল্লেখ করে ওই জামায়াত নেতা থানায় লিখিত অভিযোগ করেছেন। জামায়াতের ওই নেতার নাম মো. শহীদুল্লাহ (৪৬)। তিনি ময়মনসিংহ নগরের নতুন বাজার থানা শাখার রুকনের দায়িত্বে ছিলেন। নগরের নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী তিনি।

এর আগে সোমবার দুপুরে ‘জেন-জেড ময়মনসিংহ’ নামে একটি ফেসবুক গ্রুপে ভিডিও ও ছবি পোস্ট করে তাতে লেখা হয়, ‘প্রবাসীর স্ত্রীর সঙ্গে ময়মনসিংহ ওয়ার্ড জামায়াত নেতার অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।’ ওই পোস্টে তার (মো. শহীদুল্লাহ) সঙ্গে নির্বাচনী প্রচারণায় সিটি মেয়র প্রার্থী শহিদুল্লাহ কায়সারের ঘনিষ্ঠতা দেখা গেছে বলে দাবি করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. শহীদুল্লাহ। এতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি তার ও পরিবারের ক্ষতি ও মানহানি করার উদ্দেশ্যে তার ও তার স্ত্রীর ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পাদনা করে ছবি ও ভিডিও তৈরি করেছে। এর প্রতিকার চান তিনি।

আজ রাত ১১ টার দিকে এ বিষয়ে জামায়াত নেতা মো. শহীদুল্লাহ বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি আমার স্ত্রীর সঙ্গে ধারণ করা। কীভাবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা আমি বলতে পারছি না। অজ্ঞাতনামা কেউ শত্রুতাবশত আমার মুঠোফোন থেকে এটি ছড়িয়ে দিয়ে দিতে পারে।’

ময়মনসিংহ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য জামায়াত ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগের সময় আমার সঙ্গে বিভিন্ন এলাকার লোকজন থাকেন। বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও সেখানে অংশ নেন। ওই ব্যক্তি (মো. শহীদুল্লাহ) হয়তো কোনও এক গণসংযোগে ছিলেন। সেই সময়ের একটি ছবি ব্যবহার করে বিরোধী একটি গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে জড়িয়ে প্রচারণা চালাচ্ছে।’

সন্ধ্যার পর জামায়াতের ময়মনসিংহ মহানগর কমিটির জরুরি সভায় মো. শহীদুল্লাহর রুকন পদ স্থগিত করা হয়। ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত। ওই নেতার দাবি, ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা। তার মুঠোফোন হ্যাক করে বা অন্য কোনোভাবে কে বা কারা ভিডিওটি ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত তার রুকনিয়ত পদ স্থগিত করা হয়েছে। এটি নৈতিক স্খলনজনিত বিষয় বিবেচনায় নিয়েই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
এলপিজির দাম বাড়লো, জামায়াতের তীব্র প্রতিবাদ 
এটা কোন বিপ্লব দরজায় টোকা দিচ্ছে, শ্রমিক বিক্ষোভে পরাজিত শক্তির ইন্ধন আছে: রিজভী
‘পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে’, সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির
সর্বশেষ খবর
‘যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের আন্দোলনকারী হিসেবে বিবেচনা করছে না পুলিশ’
‘যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের আন্দোলনকারী হিসেবে বিবেচনা করছে না পুলিশ’
রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণে ৪ জন দগ্ধ
রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণে ৪ জন দগ্ধ
জেলহত্যা দিবস আজ  
জেলহত্যা দিবস আজ  
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা