শনিবার চাপাইল সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৬, ২৩:৩৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ২৩:৪১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৩০ এপ্রিল) গোপালগঞ্জ একদিনের সফরে গিয়ে মধুমতি নদীর ওপর নির্মিত চাপাইল সেতু উদ্বোধন করবেন।  গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ.কে ফজলুল হক বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
এই সেতু উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জ, নড়াইল খুলনা ও বাগেরহাট জেলার সঙ্গে যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।
এলজিইডির এই নির্বাহী প্রকৌশলী বলেন, ‘স্বল্প ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন এই সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর যান চলাচলের জন্য এই সেতু খুলে দেওয়া হবে।’

আরও পড়ুন:  জব্দকৃত অস্ত্র ও হেলমেট পরিহিতি জেএমবি সদস্য আব্দুল মোমিন বগুড়ার ‘শিয়া মসজিদে হামলাকারী’ আটক, বিপুল অস্ত্র উদ্ধার

মধুমতি নদীর ওপর ৫৮৮.৬৫ মিটার দীর্ঘ ও ৯.৬ মিটার প্রশস্ত চাপাইল সেতু নির্মাণেব্যয় হয়েছে ৫৭ কোটি ২৫ লাখ টাকা।

গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বার্তায় প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ জেলা সফরের কর্মসূচি জানা যায়।

/এনএস/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের