মুলাদীতে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা

বরিশাল প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ০০:৩৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ০০:৪১

বরিশালবরিশালের মুলাদী উপজেলায় অপহরণের পর এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকালে তাকে অপহরণ করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রিপন (৪৫)। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রিপন মূলাদী উপজেলার ছবিপুর ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী গ্রামের আ. জব্বার সরদারের ছেলে।
ওসি মতিউর জানান, পূর্ব শত্রুতার জের ধরে রিপনকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কাউকে এখনও আটক করা যায়নি।
নিহতের স্বজনরা জানায়, একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী সলিম, ফারুকসহ ১০ থেকে ১৫ জন মিলে রিপনকে বুধবার সকাল ৭টায় বাড়ি থেকে উত্তর পাতারচর শাহ আলমের পরিত্যক্ত বাগানে তুলে নিয়ে যায়। সেখানে রিপনকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পুলিশ খবর পেয়ে দুপুর ২টায় রিপনকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের পরিবারে সদস্যরা অভিযোগ করেন, সলিম গ্রুপের এক সদস্যকে পুলিশে ধরিয়ে দেওয়াতেই এই হত্যা করা হয়েছে।

আরও পড়ুন:

টুকু হত্যা মামলার দুই আসামি তিন দিনের রিমান্ডে

/এনএস/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী