টুকু হত্যা মামলার দুই আসামি তিন দিনের রিমান্ডে

রাজশাহী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ০০:২০আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ০০:২৫

রাজশাহী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জিয়াউল হক টুকু হত্যা মামলায় গ্রেফতারকৃত দুই আসামি রবিউল ও জসিমের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকালে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোকসেদা আজগর আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার বিকালে আসামি রবিউল ও জসিমকে টুকু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেয় পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি,তদন্ত) সেলিম বাদশা আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আজ শুনানি শেষে বিচারক আসামিদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সেলিম বাদশা জানান, রিমান্ডের আদেশ পাওয়ার পর বুধবার বিকালে দুই আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে থানায় নিয়ে আসা হয়।  

তিনি আরও জানান, রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কারণ জিয়াউল হক টুকুকে গুলি করার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত রবিবার বিকালে নগর ভবনের সামনে টুকু তার ব্যবসায়ীক চেম্বারে গুলিবিদ্ধ হন। এসময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী অজ্ঞাত এক ব্যক্তিসহ মোট পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করে।

আরও পড়ুন:

শনিবার চাপাইল সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী