রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ডে বাবা-ছেলে আটক

রাজশাহী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৬, ০৬:১২আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ০৬:১৭

  রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় আবদুল হাকিম ও তার ছেলে আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে মহানগর পুলিশ কমিশনার মো. সামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর থেকে শুক্রবার ভোরে বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হাকিম (৬৩) ও তার ছেলে বাগমারা কলেজের একাদশ শ্রেণির ছাত্র আরিফুল ইসলামকে আটক করে রাজশাহী মহানগর পুলিশ।

আরও পড়তে পারেন: উল্টো পথে গাড়ি: প্রভাবশালীদের কাছে অসহায় পুলিশ

আবদুল হাকিমের ছোট ভাই ইসাহাক আলী জানান,আবদুল হাকিমের বড় ছেলে শরিফুল ইসলাম (২৫) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। দেড় বছর ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ নেই তার। কোনও খোঁজখবরও জানে না পরিবার। বিশ্ববিদ্যালয়েও যাননি শরিফুল। এ কারণে তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশ নিতে পারেননি তিনি।
ইসাহাক আলী আরও জানান, ভোরে তার ভাই আবদুল হাকিম ফজরের নামাজ পড়ার জন্য বাড়ির পাশের মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ১৫ থেকে ১৬ জনের একদল লোক বাড়িতে প্রবেশ করে। তারা আবদুল হাকিম ও তার ছোট ছেলে আরিফুল ইসলামকে আটক করে নিয়ে যায়। এ সময় তারা বাড়ির সবার মোবাইল ফোনও জব্দ করে।  
আরও পড়ুন: ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে আইসিসি: ভিভ রিচার্ডস

মহানগর পুলিশ কমিশনার মো. সামসুদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য বাগমারা থেকে দু’জনকে আটক করা হয়েছে। তবে চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তে তেমন কোনও অগ্রগতি নেই।

 এদিকে, হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের কোনও বর্ণনা পাওয়া যাচ্ছে না। কেউ মুখ খুলছে না। গোপনে কিংবা অন্য কোনও উপায়ে প্রত্যক্ষদর্শীদের ঘটনার বর্ণনা ও কাউকে চিহ্নিত করতে পারলে তা পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।

/এমএসএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী