ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে আইসিসি: ভিভ রিচার্ডস

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৬, ১৯:১০আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৯:১১

ভিভ রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের আচরণের নিন্দা করায় আইসিসি'র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস। তার দাবি, ভারতকে বাড়তি সুবিধা দিয়ে আসছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাটি ভারতের জন্য একরকম নিয়ম আর ওয়েস্ট ইন্ডিজের জন্য অন্য নিয়ম পালন করছে।

সম্প্রতি দুবাইয়ে আইসিসি'র বৈঠকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের আচরণের নিন্দা করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তাদের আচরণ যথাযথ ছিল না। স্যামি-গেইল-ব্রাভোরা এই প্রতিযোগিতার নিয়ম-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না বলে মন্তব্য করে আইসিসি।

আইসিসির এই মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েছেন ভিভ। তিনি রেফারেল সিস্টেম নিয়ে ভারতের আপত্তির কথা উল্লেখ করে বলেন, 'আইসিসি যদি ক্রিকেটের নিয়ামক সংস্থা হয়, তাহলে সব দেশকেই নিয়ম মানতে হবে। কিন্তু ভারত বছরের পর বছর ধরে কিছু নিয়ম মানছে না।'

ওয়েস্ট ইন্ডিজের দলের অধিনায়ক ড্যারেন স্যামি, অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো ও মার্লন স্যামুয়েলস তাদের দেশের ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনা করেন। এই কারণেই আইসিসি ক্যারিবিয়ানদের নিন্দা করেছে বলে মনে করেন ভিভ। সেই কারণেই তিনি পাল্টা তোপ দেগেছেন।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী