রাজশাহীতে আ. লীগ নেতা টুকুর খুনিদের গ্রেফতারে আল্টিমেটাম

রাজশাহী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৬, ০৭:১২আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ০৭:১৫

  রাজশাহীর নিহত আওয়ামী লীগ নেতা টুকু রাজশাহী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জিয়াউল হক টুকুর খুনিদের গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে এলাকাবাসী। আসামিদের এই সময়ের মধ্যে গ্রেফতার করতে না পারলে লাগাতার আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনে টুকুর পরিবারের সদস্য ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মমিন,সাধারণ সম্পাদক জেডু সরকার।
এদিকে জিয়াউল হক টুকু হত্যাকাণ্ড সম্পর্কে শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে মহানগর পুলিশ কমিশনার মো. সামসুদ্দিন বলেন, তার চেম্বারের বাইরের রুমে তিনজন খাচ্ছিলেন। আর গোপন কক্ষে টুকু ও নয়ন ছিলেন। নয়নের ফোন বন্ধ আছে। তিনি বর্তমানে কোথায় আছেন, তা বের করা হচ্ছে। এছাড়া নয়ন ও তরিকুল নামের দুইজন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে বের হয়ে এসেছে। পুলিশ তাদের গ্রেফতারে কাজ করছে। তারা দুইজনেই কানাডা প্রবাসী। তারা যেন দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানানো হয়েছে।|
গত ২৪ এপ্রিল বিকেলে নগর ভবনের সামনে টুকু তার ব্যবসায়ীক চেম্বারে গুলিবিদ্ধ হন। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় তার স্ত্রী পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।  আসামিদের মধ্যে জসিম ও রবিউলকে গ্রেফতার করা হয়েছে।

 /এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের