শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ থাকবে না : আইন সচিব (ভিডিও)

রংপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৬, ১৬:৪৪আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৭:৩৫

আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক সরকারি কর্মকর্তা হয়েও কোনও প্রকার রাখঢাক না রেখে সরকারি দলের সাফাই গেয়েছেন আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক। দলীয় নেতাদের মতো তিনিও স্পষ্টভাষায় বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ থাকবে না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখনই দেশের উন্নতি হয়।’ এসময় সরকারি দলের ভূয়সী প্রশংসাও করেন তিনি। শনিবার দুপুর ১২টায় রংপুর আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
 আইন সচিব বলেন,‘বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম না হলে যেমন বাংলাদেশ হতো না, ঠিক তেমনই শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ থাকবে না। প্রধানমন্ত্রী দেশের যে উন্নয়ন করে যাচ্ছেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। উন্নয়ন করবেন প্রধানমন্ত্রী আর ভোট দেবো ধানের শীষে, তা যেন না হয়।’ 
আইন সচিব আরও বলেন, ‘এই দল ক্ষমতায় আছে বলেই দেশের প্রতিটি সেক্টর প্রশাসন, পুলিশ , সেনাবাহিনী, আমাদের বিচার বিভাগ সকল ক্ষেত্রেই ব্যাপক সাফল্য এসেছে। দেশের সার্বিক উন্নয়ন ঘটেছে।’

আইনজীবীদের উদ্দেশ করে আবু সালেহ বলেন,‘আমরা সরকারি কর্মকর্তা হলেও জাতির জনক বঙ্গবন্ধু , দেশের সংবিধান, দেশ এসব বিষয়ে কোনও রাজনীতিতে নেই। এসব বিষয় বাস্তব সত্য, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।’ 

আরও পড়ুন:  হত্যা টাঙ্গাইলে দোকান থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর আইনজীবী সমিতির জন্য ২০ তলা বিশিষ্ট যে ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, জমি সংক্রান্ত জটিলতায় তা এতকাল সম্ভব হয়নি। তিনি আশা করেন, দ্রুতই ভবন নির্মাণের কাজ শুরু হবে।

রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হক প্রামাণিক অ্যাডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর এপিএস-১ জাহাঙ্গীর হোসেন , জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিত, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক অ্যাডভোকেট প্রমুখ।

ভিডিও দেখুন:

/এআর/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের