নিরাপত্তা বাড়ানো হচ্ছে ড. জাফর ইকবালের

সিলেট প্রতিনিধি
০১ মে ২০১৬, ১১:৩৮আপডেট : ০২ মে ২০১৬, ০২:১৮

মুহম্মদ জাফর ইকবাল

সম্প্রতি দেশে হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় জনপ্রিয় লেখক, কলামিস্ট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তা বাড়ানোর হচ্ছে। সিলেট মহানগর পুলিশ (সিএমপি) এ উদ্যোগ নিয়েছে।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ সদর দফতরের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ড. জাফর ইকবালকে সশস্ত্র পুলিশি নিরাপত্তা দেওয়া হবে। দিনের বেলায় তার সঙ্গে দুজন এবং রাতে তিনজন সশস্ত্র পুলিশ থাকবে।

আরও পড়ুন: নিরাপত্তা বাড়ানো হচ্ছে ড. জাফর ইকবালের সেই বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি আটক

এক প্রশ্নের জবাবে রহমত উল্লাহ বলেন, নতুন করে জাফর ইকবালকে কোনও হুমকি দেওয়ার তথ্য নেই। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচান করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএমপির জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, ২০১৫ সালের ১২ মে নগরীর সুবিদবাজারে বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাসকে কুপিয়ে হত্যার পর থেকে ড. জাফর ইকবালের নিরাপত্তা বাড়ানো হয়। তখন থেকে পুলিশ তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে তার নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানান ওসি।

তিনি বলেন, ড. জাফর ইকবাল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সিলেটে ফেরার পর তার নিরাপত্তা বাড়ানো হবে।

গত  বছরের মে মাসে অধ্যাপক জাফর ইকবালসহ দেশের ১০ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেয় আনসার উল্লাহ বাংলা টিম।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম