খুলনায় জুট মিলে আগুন: দুটি ইউনিট ক্ষতিগ্রস্ত

খুলনা প্রতিনিধি
০৫ মে ২০১৬, ০৯:১২আপডেট : ০৫ মে ২০১৬, ০৯:১২

খুলনায় জুট মিলে আগুন: দুটি ইউনিট ক্ষতিগ্রস্ত খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া এলাকায় ‘জুট টেক্সটাইল মিলে’ ভয়াবহ আগুনে ৩টি ইউনিটের মধ্যে দুটি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবারের ওই আগুনে মিলের উৎপাদিত পণ্য ও কাঁচামাল পুড়ে গেছে।

মিলের নির্বাহী পরিচালক মোশারেফ হোসেন খান জানান, মিলের ৩টি ইউনিটের মধ্যে প্রথম ইউনিট সম্পূর্ণ এবং দ্বিতীয় ইউনিট আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটু দূরে থাকার কারণে তৃতীয় ইউনিটটি আগুন থেকে রক্ষা পেয়েছে। পাট থেকে আগুন সম্পূর্ণভাবে নেভানোর কাজ শেষ হতে আরও সময় লাগবে বলেও জানান তিনি।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক লিয়াকত হোসেন বলেন, দুই ঘণ্টার মাথায় মিলের আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু সম্পূর্ণভাবে আগুন নিভাতে বিকাল গড়িয়ে যায়। এরপরই ডাম্পিংয়ের কাজ করা হয়। এসব কাজ শেষে মিলের ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হবে।

তিনি জানান, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে সতর্কতা হিসেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাটের আগুন দ্রুততার সঙ্গে নিভিয়ে ফেলা কঠিন। তবে, আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মিল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফরমাইজ খানা রিভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক ঘণ্টা পর মহানগরীর খালিশপুর ও দৌলতপুরের আরও ৪টি ইউনিট ভৈরব নদী পার হয়ে ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ৬টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়তে পারেন:  খুলনায় জুট মিলে আগুন: দুটি ইউনিট ক্ষতিগ্রস্ত এই নিজামীই সেই নিজামী

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের