নির্বাচনি আইন ভঙ্গ করায় শেরপুর সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাযহারুল করিমকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে (৫ মে) নির্বাচন কমিশনের ওই আদেশের চিঠি শেরপুর জেলা প্রশাসকের কাছে এসে পৌঁছেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে শেরপুর জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম জানান, ১৯৯০ সালের নির্বাচনি আইন অনুযায়ী নির্বাচন চলাকালে নির্বাচনি এলাকায় কোনও ভিআইপিকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নিয়ম নেই। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেই আইন ভঙ্গ করায় তার বিরুদ্ধে নির্বাচন কমিশন এ ব্যবস্থা নিয়েছেন।
আরও পড়ুন: হাইকোর্টের আদেশের পরও ছাত্রত্ব ফিরে না পাওয়ার অভিযোগ
/বিটি/








