সুন্দরবন রক্ষায় উপকূল উন্নয়ন বোর্ড গঠনসহ ৬ দফা সুপারিশ

খুলনা প্রতিনিধি
০৭ মে ২০১৬, ২১:৪৭আপডেট : ০৭ মে ২০১৬, ২১:৪৯

সুন্দরবন বাঁচাও আন্দোলনের সংবাদ সম্মেলন সুন্দরবন রক্ষায় উপকূল উন্নয়ন বোর্ড গঠনসহ ৬ দফা সুপারিশ করেছে সুন্দরবন বাঁচাও আন্দোলন। শনিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক প্রফেসর আব্দুল মান্নান এসব সুপারিশ করেন।

সুন্দরবন রক্ষায় উত্থাপিত ৬ দফা সুপারিশগুলো হচ্ছে- সুন্দরবন থেকে চোরাশিকারীদের অপতৎপরতা বন্ধ করা, শ্যালা নদীর নৌ রুট বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও সুন্দরবনের ভেতরের নদীগুলোতে উচ্চশক্তির ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ করা, সুন্দরবন এলাকার চৌদ্দ কিলোমিটারের মধ্যে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কাজ বন্ধ করে নিয়ম অনুযায়ী বন এলাকা থেকে পঁচিশ কিলোমিটার দূরে এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা।

এছাড়াও সংবাদ সম্মেলনে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কমানো, দক্ষ জনবল সৃষ্টি ও সুষ্ঠু বন ব্যবস্থাপনা কার্যকর করার জন্য ‘উপকূল উন্নয়ন বোর্ড’ গঠন, যুগপোযোগী বন আইন ও নীতিমালা প্রনয়ণ এবং বণ্যপ্রাণী সংরক্ষণ আইন সংশোধন করার সুপারিশ করা হয়।

সংবাদ সম্মেলনে খুলনা সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র মো. মনিরুজ্জামান মনি, রেহেনা আক্তার, মাহবুব আলম বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আঙুলের ছাপ জালিয়াতি করে সিম পুনঃনিবন্ধন
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের