সিলেটে ছয় ডাকাত গ্রেফতার

সিলেট প্রতিনিধি
০৯ মে ২০১৬, ০৩:১৯আপডেট : ০৯ মে ২০১৬, ০৩:২৮

গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ডাকাতরা নগরীর সুরমা আবাসিক এলাকা, নেহারিপাড়া, যতরপুরসহ বিভিন্ন স্থানে ডাকাতির কথা স্বীকার করেছে বলে তিনি জানান।
গ্রেফতার ডাকাতরা হচ্ছে- মোগলাবাজার থানার মোহাম্মদপুর এলাকার মজিদপুরের লোকমান হোসেন (২২), পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার আতরখালি গ্রামের রাজু শেখ (২৩), খুলনা জেলার খানজাহান আলী থানার সিরামনি বাদামতলা গ্রামের আসলাম শেখ (২৬), খুলনার সোনাডাঙা থানার আল আমিন মহল্লার মাসুম সর্দার (২৫), বাগেরহাট জেলার সদর থানার পাঠুরপাড়া গ্রামের রানা শেখ (২৫) এবং খানজাহান আলী থানার শিরামনি বাদামতলার বাবু হোসেন (২৬)।
আরও্ পড়তে পারেন: ‘রাগ করে’ নিজ গায়ে আগুন দিলেন স্বামী, দগ্ধ স্ত্রীও

অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ জানান, নগরীতে সম্প্রতি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশের চৌকস ও দক্ষ কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। ওই টিমের নেতৃত্বে ছিলেন-কোতোয়ালি থানার সহকারী কমিশনার মো. নূরুল হুদা আশরাফী ও শাহপরাণ থানার সহকারি কমিশনার এ কে এম সাজ্জাদুল আলম। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার ডাকাতরা ঢাকা, মৌলভীবাজার, চট্টগ্রাম ও বরিশালসহ বিভিন্ন জেলায় ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে লুণ্ঠিত নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। 

আরও্ পড়তে পারেন: অবশেষে বিধ্বংসী রূপে ফিরলেন সাকিব

/জেবি/ এএইচ/-আপ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে