নীলফামারীর এমপিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নীলফামারী প্রতিনিধি
১০ মে ২০১৬, ১১:০৪আপডেট : ১০ মে ২০১৬, ১২:২৮

Nilfamari নীলফামারী- ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী ও বাংলাদেশ কমার্স ব্যাংকের ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ওই ব্যাংকে এলসি খুলে প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে গত সোমবার (৯ মে) দুদকের উপ-পরিচালক মোহাম্মদ মাবুবুল আলম বাদী হয়ে ঢাকার বংশাল থানায় মামলাটি করেন।
অন্য আসামিরা হলেন, কমার্স ব্যাংকের  অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা বংশাল শাখার সাবেক শাখা ব্যবস্থাপক হাবিবুল গণি, একই ব্যাংকের চাকুরিচ্যুত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, অ্যাক্সিকিউটিভ অফিসার শিরিন নিজামী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সফিকুল ইসলাম, সাবেক ভাইস প্রেসিডেন্ট পানু রঞ্জন দাস, সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইখতেখার হোসেন, সাবেক অ্যাসিস্ট্যান্ট অফিসার দেবাশীষ বাউল এবং সাবেক এক্সিকিউটিভ অফিসার ও বর্তমানে এনবিআর গ্লোবাল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আসজাদুর রহমান।
মামলা সূত্রে জানা যায়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকের বংশাল শাখা থেকে মেসার্স উদয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে দুটি এলসি খুলে আমদানিকৃত পণ্যের মূল্য বাবদ ৮২ লাখ ৮৯ হাজার ৮৯৫ টাকা তুলে নেন, যার পরিমাণ পরবর্তীতে সুদে-আসলে ১ কোটি ১১ লাখ ৭৮ হাজার ৮৯১ টাকা হয়।
দুদকের অনুসন্ধানে ওই টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ ধারায় মামলা দায়ের করেছে দুদক।

আরও পড়ুন:  নীলফামারীর এমপিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা বাংলাদেশ ব্যাংকের অভিযোগ নাকচ সুইফটের

/জেবি/এসটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের