এসএসসিতে যশোর বোর্ডের শীর্ষে সাতক্ষীরা, দ্বিতীয় অবস্থানে খুলনা

খুলনা প্রতিনিধি
১১ মে ২০১৬, ১৭:৩৫আপডেট : ১১ মে ২০১৬, ১৮:১৬

২০১৬ সালের এসএসসিতে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে থাকা ১০ জেলার শীর্ষে রয়েছে সাতক্ষীরা। এই জেলা থেকে ১৫ হাজার ১৩ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ।

যশোর বোর্ড

দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা। এ জেলায় পাসের হার ৯৩ দশমিক ০৮ শতাংশ। খুলনায় পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এ জেলা থেকে পাস করেছে ২২ হাজার ৮৩ জন শিক্ষার্থী। এদের মধ্যে মেয়ে ১১ হাজার ৫৪ এবং ছেলে ১১ হাজার ২৯ জন। ভালো ফলাফল করায় স্কুলগুলোতয় ছিলো মেয়েদের বাঁধভাঙা উচ্ছ্বাস।

এসএসসি পরীক্ষায় খুলনা জেলা ও মহানগরীর ৩৮১টি স্কুল থেকে ২৩ হাজার ৭২৫ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে মেয়ে ১১ হাজার ৮৭৯ জন এবং ছেলে ১১ হাজার ৮৪৬ জন। পাস করেছে ২২ হাজার ৮৩ জন। গত ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত এসএসসির তত্ত্বীয় এবং ৯ থেকে ১৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। খুলনা জেলার ৪৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ২৩ হাজার ৭২৫ জন পরীক্ষার্থী।

এদিকে সাফল্য ধরে রেখেছে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ২৯৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২১০ জন। মিলিটারি কলেজিয়েট স্কুল থেকে ৯৮ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন। জেলা স্কুল থেকে ৪০৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৬৪ জন।

তৃতীয় অবস্থানে আছে নড়াইল জেলা। এ জেলা থেকে ৭ হাজার ৯২ শিক্ষার্থী কৃতকার্য করেছে। পাসের হার ৯২ দশমিক ৪২ শতাংশ। এরপরই যশোরের অবস্থান। বোর্ডের চতুর্থ হওয়া এ জেলা থেকে ২৩ হাজার ৭০২ শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯২ দশমিক ১৪ শতাংশ।

পঞ্চম অবস্থানে কুষ্টিয়া জেলা। এজেলা থেকে ১৭ হাজার ৬৯১ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাসের হার ৯১ দশমিক ৩৪ শতাংশ। ৬ষ্ঠ অবস্থানে আছে ঝিনাইদহ জেলা। এখান থেকে ১৫ হাজার ৫৮৯ শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯০ দশমিক ৯৭।

আরও পড়ুন:  বরিশাল এসএসসিতে অকৃতকার্য হওয়ায় ছাত্রের আত্মহত্যা

৭ম স্থানে মেহেরপুর। এ জেলা থেকে ৫ হাজার ৪৮৪ শিক্ষার্থী পাস করেছে। পাশের হার ৮৯ দশমিক ৯০।

এরপর ৮ম অবস্থানে বাগেরহাট। এ জেলা থেকে ১১ হাজার ৪৪২ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৮৯ দশমিক ২৮।

৯ম অবস্থানে চুয়াডাঙ্গা জেলা। এখান থেকে ৮ হাজার ৩৪৭ জন কৃতার্য হয়েছে। পাসের হার ৮৮ দশমিক ৮১। 

যশোর বোর্ডে সর্বনিম্নে অবস্থান করছে মাগুরা। এ জেলা থেকে ৯ হাজার ৫৫৫ শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৮৭ দশমিক ২৫।

যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ ৫ বেড়েছে। এ বোর্ড থেকে এক লাখ ৪৮ হাজার ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৩৫ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ। ২০১৫ সালে পাসের হার ছিল ৮৪ দশমিক ৫১। এ বছর জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৪৪৪ শিক্ষার্থী। ২০১৫ সালে এ সংখ্যা ছিল ৭ হাজার ১৯৮ জন।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, ২০১৫ সালে ৮৪ দশমিক ৫১ শতাংশ ছেলেমেয়ে পাস করেছিল। এরপর পাসের হার বাড়াতে স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের উৎসাহ দিয়েছি। অভিভাবকরা সন্তানদের বইমুখী করতে চেষ্টা করেছেন। এ জন্য এবার ২০১৬ সালে পাসের হার ৯১ দশমিক ৮৫ হয়েছে।

পরীক্ষায় যশোর বোর্ডের ফলে সন্তোষ প্রকাশ করেছেন এই পরীক্ষা নিয়ন্ত্রক।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে