কুষ্টিয়ায় আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
১২ মে ২০১৬, ১১:৪৫আপডেট : ১২ মে ২০১৬, ১১:৫৪

কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের হামলায় আক্কাস আলী (৩৮) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার প্রাগপুর মাঠে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ কর্মী আক্কাস আলী নাসির নামে এক যুবলীগ নেতাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে প্রাগপুর থেকে দৌলতপুর যাচ্ছিলেন। আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করে। আক্কাস আলী মোটরসাইকেল না থামিয়ে দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। নাসির মথুরাপুর ক্যাম্পের পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আক্কাস আলীর মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: নির্বাচনি সহিংসতায় বাগমারায় গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সদস্য সরদার আতিয়ার রহমান বলেন, ‘আমি খোঁজ নিয়ে জেনেছি খুন হওয়ার কিছু সময় আগে আক্কাস প্রাগপুর বাজারে বসে চা-নাস্তা করেন। এরপর বাড়ির দিতে যাওয়ার পর হামলার শিকার হন। এই হত্যার ঘটনা রহস্যজনক।’

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন জানান, কাঁধে ধারালো অস্ত্রের আঘাতে আক্কাস আলী নিহত হয়েছেন। খুনিদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে। তদন্ত ছাড়া এই মুহূর্তে হত্যা সম্পর্কে কিছু বলা সম্ভব হচ্ছে না। এটি স্রেফ ছিনতাইয়ের ঘটনা ছিল, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম