মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা

পিরোজপুর প্রতিনিধি
১২ মে ২০১৬, ১৯:৪৬আপডেট : ১২ মে ২০১৬, ১৯:৫১

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারকে গুলি ও বোমা হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে দশটার দিকে শহরের বহেরাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান নাসির হোসেন প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে দশটার দিকে ইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার পৌর শহরের বহেরাতলায় তার এক নিকটাত্মীয়ের ব্যবসা প্রতিষ্ঠান ইসরাত মেডিক্যাল হলে বসে ছিলেন। এসময় তুষখালীর দিক থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন সেখানে উপস্থিত হন। তারা ইসরাত মেডিক্যাল হলের দিকে বোমা ছুড়ে মারেন ও এক রাউন্ড গুলি চালান। এসময় নাসির চেয়ারের নিচে লুকিয়ে আত্মরক্ষা করেন। দুর্বৃত্তরা সঙ্গে সঙ্গেই মোটরসাইকেল চালিয়ে মঠবাড়িয়া বাজারের দিকে চলে যান।
ঘটনার পরপরই মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সহকারী পুলিশ সুপার মোস্তফা কামাল এবং থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নাসির হোসেন হাওলাদার জানান, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল ইসলামের সহযোগী জুয়েল ও মারুফসহ কয়েকজন তার ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় বুধবার গভীর রাতে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ, আনুষ্ঠানিক পত্র হস্তান্তর
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের