নড়াইলে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত

সুলতান মাহমুদ,নড়াইল
১৪ মে ২০১৬, ১৩:৩৭আপডেট : ১৪ মে ২০১৬, ১৩:৫২

  9999

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের রুপগঞ্জের নড়াইল রেসিডেনশিয়াল মডেল স্কুল মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

বাংলা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি ও নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আল ফয়সাল খান। বিশেষ অতিথি ছিলেন নড়াইল রেসিডেনশিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ সামিউল আলম জেহাদ, একুশে টিভির জেলা প্রতিনিধি ফরহাদ হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন।

সাংবাদিক, শিক্ষক ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ ও কোমলমতি শিশুদের অংশগ্রহণে বর্ষপূর্তির এ আয়োজন আনন্দমূখর হয়ে উঠে।

অনুষ্ঠানে আগত অতিথিদের হাতে বাংলা ট্রিবিউন এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যা তুলে দেন বাংলা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সবার আগে এবং গ্রহণযোগ্য সংবাদ প্রকাশের জন্য জনপ্রিয় অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউন এর প্রশংসা করেন।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি