বিএসএফ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

ছাত্রকে গুলি করে হত্যার প্রতিবাদ বিজিবি’র

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৫ মে ২০১৬, ২৩:৫২আপডেট : ১৫ মে ২০১৬, ২৩:৫৬

বাংলাদেশি ছাত্রকে নির্যাতনের পর গুলি করে হত্যার ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সোয়া ৯টায় উপজেলার নতুনপাড়া সীমান্তের ৬৬ নং প্রধান পিলারের কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি

বৈঠকে বিএসএফের কাছে বাংলাদেশি নাগরিক শিহাব উদ্দিন সজলের হত্যাকারী বিএসএফ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিজিবি। উচ্চ পর্যায়ের তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ।

বিজিবি জানায়, পতাকা বৈঠকে শিহাব হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বৈঠকে নিহত শিহাবের বাবাসহ নির্যাতিত তিন তরুণের জবানবন্দি নেওয়া হয়। এসময় শিহাবের বাবা মাহবুব হালসানা তার ছেলেকে হত্যার তথ্য-উপাত্ত তুলে ধরেন।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল মো. মাহাবুবুর রহমান, পিএসসি এবং বিএসএফের পক্ষে ভারতের কৃষ্ণনগর বিএসএফ সেক্টর কমান্ডার ডিআইজি কিলাস লাল সাহ নেতৃত্ব দেন। এসময় তাদের সহযোগিতা করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ এবং বিএসএফের নোডাল অফিসার ডিআইজি জিআরপিএস জোসয়াল ও ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার।

এদিকে এই হত্যাকাণ্ডের পর থেকে সীমান্তে অবস্থিত ভারতীয় বাগান মালিকদের কাছ থেকে কেনা আমবাগানে যেতে সাহস পাচ্ছেন না ব্যবসায়ীরা।

উল্লেখ্য, গত শনিবার সকাল ১০টায় বাংলাদেশি আম ব্যবসায়ীর কেনা ভারতীয় আম বাগানে আম পড়তে যায় স্কুল ছাত্র শিহাবসহ চার তরুণ। এসময় ভারতের বানপুর ধনিঞ্চার ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাদের আটক করে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে শিহাব বিএসএফের হাত থেকে পালানোর চেষ্টা করলে বিএসএফের এক সদস্য শিহাবের পেটে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে।

 

আরও পড়ুন: তনুর ডিএনএ রিপোর্ট পেতে সিআইডি ও আদালতে মেডিক্যাল বোর্ডের চিঠি

/জেবি/টিএন/

/আপ: এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি