পঞ্চগড়ে ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

পঞ্চগড় প্রতিনিধি
১৮ মে ২০১৬, ১৮:৫৬আপডেট : ১৮ মে ২০১৬, ১৮:৫৬

পঞ্চগড়ে ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির চিত্র ঝড় ও শিলা বৃষ্টিতে পঞ্চগড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত পঞ্চগড় জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। ঝড়ে জেলার বিভিন্ন এলাকার গাছপালা ভেঙে রাস্তায় চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া বিদ্যুৎ লাইনের মারাত্মক ক্ষতি হয়েছে। এদিকে ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধান, পাট, ভুট্টা, মরিচ, আম, লিচু, কাঁঠাল, তিল ও টমেটোর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

পঞ্চগড়ে ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির চিত্র জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের ঝাকুয়াখালী এলাকার আব্দুস সামাদ বলেন, তার এক একর জমির পাট নষ্ট হয়ে গেছে। এছাড়া জেলা শহরের উত্তর জালাসীপাড়া এলাকার খতিবর রহমনের প্রায় দুই একর জমির পাকা ধান ঝড়ে গেছে। শুধু গাছগুলো দাঁড়িয়ে আছে। সকালে ধান ক্ষেতের এ অবস্থা দেখে তিনি জ্ঞান হারান বলে জানা যায়।
পঞ্চগড়ে ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির চিত্র একই এলাকার সুজন আলীর দেড় একর ক্ষেতের তিল, পঞ্চগড় ইউনিয়নের মোলানীপাড়া এলাকার জুলহাসের এক একর ভুট্টাক্ষেত নষ্ট হয়ে গেছে। পঞ্চগড় ইউনিয়নের ডুডুমারী এলাকার মফিজুল ইসলামের এক একর টমেটো ক্ষেতের টমেটো ঝড়ে গেছে। গাছগুলো নুইয়ে পড়েছে মাটিতে।  এছাড়াও পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ, চাকলাহাট ও পঞ্চগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম।
পঞ্চগড়ে ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির চিত্র বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ভোর থেকে বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছেন। অসংখ্যা পিলারের তার ছিড়ে যাওয়ায় তাদের হিমশিম খেতে হচ্ছে। কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারেননি পঞ্চগড় বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আহসানুল কবির।
পঞ্চগড়ে ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির চিত্র এদিকে বিদ্যুৎ না থাকায় মোবাইল অপারেটরদেরও নেটওয়ার্ক নেই। ফলে দুর্ভোগে পড়েছেন মোবাইল ব্যবহারকারীরা। চার্জ দিতে না পারায় অনেকের মোবাইল বন্ধ হয়ে গেছে।
/জেবি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী