নারী বলে বিচার থেকে রেহাই পাবেন না খালেদা জিয়া : তথ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি
১৮ মে ২০১৬, ২০:৪২আপডেট : ১৮ মে ২০১৬, ২০:৪৬

দেশের সাম্প্রতিক গুপ্তহত্যার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করে তাকে বিচারের মুখোমুখি হতে হবে এক বক্তব্যে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বুধবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাসদের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, খালেদা জিয়ারও একদিন বিচার হবে। নারী বলে খালেদা জিয়া রেহাই পাবেন না। চল্লিশ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছে।
তিনি আরও বলেন, সরকার উৎখাতের জন্য খালেদা জিয়া ৯৩ দিন আগুনযুদ্ধ চালিয়ে অনেক নিরীহ মানুষকে হত্যা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পর পরাজিত হয়েছেন।  চক্রান্তের রাজনীতিকে জিইয়ে রাখতে একটা ছকে গুপ্তহত্যা চালাচ্ছেন। এই ছকে ব্লগার, প্রকাশক, শিক্ষক, ইমাম ও পুরোহিতসহ সাধারণ মানুষ খুন হচ্ছে।
সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মীসভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু দলের সাম্প্রতিক বিভাজন প্রসঙ্গে বলেন, যারা দল ত্যাগ করে চলে গেছেন, তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। বাকিটা তাদের সিদ্ধান্ত।

এর আগে বুধবার সকালে সিলেটে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা আইন নিজের হাতে তুলে নিয়ে এই অপকর্ম করেছে তাদের এক চুলও ছাড় দেবে না সরকার।

আরও পড়ুন: ঝিনাইদহ পলিটেকনিকে অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা

/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী