সাতক্ষীরায় অস্ত্রসহ এমপিপুত্র আটক

সাতক্ষীরা প্রতিনিধি
২০ মে ২০১৬, ১৪:০৩আপডেট : ২১ মে ২০১৬, ০১:৫৬

সাফায়েত সরোয়ার রুমন সাতক্ষীরায় সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বেগম রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে পিস্তলসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের পাশে একটি রিসোর্ট থেকে তাদের আটক করা হয়। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরসা রিসোর্টে অভিযান চালিয়ে সাফায়েত সরোয়ারকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তার মায়ের নামে লাইসেন্সকরা পিস্তলসহ ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে মামলা হবে কি না- এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, মামলার প্রস্তুতি চলছে। সার্বিক দিক বিবেচনা করে কী ধরনের মামলা হবে তা নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ারের বিরুদ্ধে এলাকায় বেপরোয়া গাড়ি চালানো, মাতলামি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন- 

এবার কুষ্টিয়ায় হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

শ্যামল কান্তিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় স্থানান্তর

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান