হাতিয়ায় জোয়ারের পানিতে নারী-শিশুসহ ৩ জন নিহত

নোয়াখালী প্রতিনিধি:
২২ মে ২০১৬, ০৪:৫৮আপডেট : ২২ মে ২০১৬, ০৫:০৩

রোয়ানু নোয়াখালীর উপকূলীয় অঞ্চল দ্বীপ হাতিয়ায় জোয়ারের পানিতে ডুবে নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছে।
শনিবার দুপুরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানু হাতিয়ার নিম্মাঞ্চলে আঘাত হানার সময় নিহতের এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চানন্দী ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা মিনারা বেগম (৪০), শিশু রুমা বেগম (৯) এবং জাহাজমারা ইউনিয়নের মাহফুজা বেগম (৫১)।
স্থানীয়রা জানিয়েছেন, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে পুরো হাতিয়ায় জোয়ারের পানি বেড়ে গিয়ে বেড়ি বাঁধ ভেঙে বাড়িঘরে পানি ঢুকে যায়। এসময় তারা বেড়ির ওপর আশ্রয় নিতে গিয়ে পানির তীব্র স্রোতের কবলে  পড়লে এই প্রাণহানি ঘটে।  
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটি এম আরিছুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, জোয়ারের তীব্র স্রোতের কারণে ঘর থেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে দুইজন নারী ও একজন শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম