ফেনীতে বিএনপির ইউপি প্রার্থীসহ আটক ৫

ফেনী প্রতিনিধি
২২ মে ২০১৬, ১১:১৯আপডেট : ২২ মে ২০১৬, ১১:২৪

ফেনীর সোনাগাজীতে যুবদল নেতা ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের  বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দাউদুল ইসলাম মিনারসহ পাঁচজনকে আটক  করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। ফেনীতে বিএনপির ইউপি প্রার্থীসহ আটক ৫

শনিবার রাতে ১১ টার দিকে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের বক্তারমুন্সী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- দাউদুল ইসলাম মিনার (৩০), মো. নুরুল করিম (৩২), হারুনুর রশিদ মিঠু (১৮), মো. শাখাওয়াত হোসেন (৩০) ও আবুল বাশার (২২)।

র‌্যাব-৭ এর ফেনীস্থ অস্থায়ী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, র‌্যাব সদস্যরা বক্তারমুন্সী এলাকার লুক্কার দোকানের সামনে একটি মাইক্রোবাস থেকে (ঢাকা মেট্রো চ- ৫১-৯০২১) তাদের আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ৯ এমএম পিস্তল ও চারটি অ্যামোনেশন উদ্ধার করা হয়।

তাদের অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: হাতিয়ায় জোয়ারের পানিতে নারী-শিশুসহ ৩ জন নিহত 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক