চট্টগ্রামে পোস্টার লাগানোর সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থককে হত্যা

চট্টগ্রাম ব্যুরো
২৪ মে ২০১৬, ২১:৫০আপডেট : ২৪ মে ২০১৬, ২১:৫৩

চট্টগ্রাম পোস্টার লাগানোর সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মোহাম্মদ মহসীন (৪০) বিদ্রোহী প্রার্থী সিরাজুদ্দৌল্লাহ দুলালের নির্বাচনি কাজ করছিলেন। মঙ্গলবার রাতের কোনও এক সময়ে পোস্টার লাগানোর সময় তিনি খুনের শিকার হন বলে ধারণা পুলিশের।
মঙ্গলবার সকালে ইসলামপুর ইউনিয়নের খতিব নগরের রাজখালী খালের ব্রিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মোহাম্মদ মহসীন একই এলাকার মৃত রমজান আলীর ছেলে।
রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, নিহতের মুখে জখমের চিহ্ন আছে। আমাদের ধারণা, মুখে জখম করে ও বুকে চাপা দিয়ে মহসীনকে হত্যা করে লাশ খালের পাশে এনে ফেলে রাখা হয়েছে। মনে হচ্ছে ভারি কোনও বস্তু দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে এবার দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন চৌধুরী মিল্টন। আর দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সদস্য সিরাজুদ্দৌল্লাহ দুলাল।

আরও পড়ুন: তনুর দ্বিতীয় ময়নাতদন্তকারী বোর্ডের প্রধানকে হত্যার হুমকি

/এমও/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান