বগুড়ায় ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত, স্বামী-সন্তান আহত

বগুড়া প্রতিনিধি
২৪ মে ২০১৬, ২২:৫৫আপডেট : ২৪ মে ২০১৬, ২২:৫৭

বগুড়া বগুড়ার শেরপুরে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরতে পারলেন না গৃহবধূ সাবিনা বেগম (৩২)। ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার সময় ট্রাকের ধাক্কায় তিনি প্রাণ হারিয়েছেন। এসময় প্রাণে বেঁচে গেছেন তার স্বামী ও সন্তান।
সোমবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন। পুলিশ ট্রাকসহ চালক আবদুল গফুরকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, শেরপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের আবদুল ওয়াহাবের স্ত্রী সাবিনা বেগম অসুস্থ ছিলেন। সোমবার সন্ধ্যায় স্বামী ও সন্তানসহ চিকিৎসার জন্য শেরপুর সদরে ডাক্তারের কাছে যান তিনি। চিকিৎসা শেষে রাত ৮টার দিকে তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি ট্রাক (চট্ট-মেট্রো-ট-১১-৪৫৪৯) তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সাবিনা ভ্যান থেকে ছিটকে মহাসড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

শেরপুর থানা পুলিশ জানায়, ট্রাকসহ চালক আবদুল গফুরকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন: বগুড়ায় জাসদ প্রার্থীর অফিসে আগুন, বাড়িতে ককটেল হামলা 

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের