চার শিশু হত্যা মামলার বাদীকে ‘হত্যার হুমকি’!

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০১৬, ১৮:০৪আপডেট : ২৫ মে ২০১৬, ১৮:৪৬

হবিগঞ্জে চার শিশু হত্যা হবিগঞ্জের বাহুবলে চারশিশু হত্যা মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলার অন্যতম আসামি শাহেদ মিয়া বুধবার দুপুরে আদালত প্রাঙ্গণে তাকে এই হুমকি দেন বলে জানা যায়।
এদিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালত মামলার শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আসামিদের পুলিশ ভ্যানে কারাগারে নেওয়ার সময় অন্যতম আসামি শাহেদ নিহত শিশু মনিরের বাবা আব্দাল মিয়াকে বলেন, ‘আমি জেল থেকে ছাড়া পেয়ে তোকে গলা কেটে হত্যা করব। আর কয়দিন বেঁচে থাক। ’

 আরও পড়তে পারেন: আইপিএল-এ পাকিস্তানিদের চান আইসিসি সভাপতি

আব্দাল মিয়া হত্যার হুমকির কথা স্বীকার করে জানান,প্রকাশ্যে গলাকেটে হত্যার হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গত ১২ ফেব্রুয়ারি জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজ-এর ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০) খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ৫ দিন পর  ১৭ ফেব্রুয়ারি গ্রামের পার্শ্ববর্তী স্থানে ৪ শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। 

 ঘটনার পরপরই পুলিশ প্রধান অভিযুক্ত আব্দুল আলীসহ ৭ জনকে আটক করে। ঘটনার অন্যতম আসামী বাচ্চু মিয়া র‌্যাবের ক্রসফায়ারে নিহত হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আব্দুল আলীর দুই ছেলেসহ চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

 আরও পড়তে পারেন: যেভাবে জামায়াত নিষিদ্ধ করতে চায় সরকার

/জেবি/ এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের