ঝড়ে দেশের বিভিন্ন জেলায় নিহত ৩, ব্যাপক ক্ষয়-ক্ষতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ মে ২০১৬, ০২:০০আপডেট : ২৬ মে ২০১৬, ০২:০৪

বুধবার দেশের বিভিন্ন জেলায় ঝড়ের তাণ্ডবে তিনজনের মৃত্যু ও ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুরে ঝড়ে গাছ ভেঙে গায়ে পড়ায় রুবিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একইসময় ঝড়ে আরও ১জন আহত হয়েছেন। বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।  দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান,  ঘিওর উপজেলা সদর এলাকায় ঝড়ের সময় ভূমি অফিসের ভবনের নিচে আশ্রয় নিতে গিয়ে গাছের ডালের চাপায় রমজান আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে মারা যান তিনি।  ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রমজান বিকালে ঘিওর বাজার থেকে  বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় ঝড়ো আবহাওয়ার কারণে ঘিওর ভূমি অফিসে আশ্রয় নিতে যাওয়ার সময় একটি গাছের ডাল তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সাতক্ষীরা প্রতিনিধি জানান,  সাতক্ষীরা শহরে ঝড়ে নারিকেল গাছ চাপা পড়ে তানভীর (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের কাটিয়া সরকারপাড়ায় এলাকায় এঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে ঝড় ওঠার সময় শিশু তানভীরসহ অনেকেই তাদের বাড়ির পাশে আম বাগানে আম কুড়াতে যায়।  এসময় হঠাৎ আমবাগানের ভেতরের একটি নারিকেল গাছ ভেঙে তার গায়ে পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। 

এদিকে,  ঝড়ে শহরের বিভিন্ন স্থনে বেশ কিছু গাছগাছালি ভেঙে পড়েছে বলে জানা গেছে।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভুঞাপুর ও ধনবাড়ি উপজেলায় ঝড়ের তাণ্ডবে কেউ নিহতের খবর না পাওয়া গেলেও সেখানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বুধবার বিকালে জেলার উপর দিয়ে এ ঝড় বয়ে যায়। ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বিভিন্ন জনপদ। গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

জেলার ভূঞাপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার উপর দিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে বয়ে যাওয়া ৩০ মিনিট ব্যাপি ঝড়ে হাজার হাজার গাছপালা উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতশত কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। এসময় ভূঞাপুর-ঢাকা সড়কে ঘাটান্দী নামক স্থানে  গাছ উপরে পড়লে ভূঞাপুরের সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আবদুল হালিম এ তথ্য জানান।

আরও পড়ুন: ৯ পৌরসভার ৭টিতে নৌকা, দুটি বিদ্রোহীর দখলে

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের