নোয়াখালীর নিপু হত্যা: দুই আসামি লক্ষ্মীপুর থেকে গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ মে ২০১৬, ১৭:২৯আপডেট : ২৬ মে ২০১৬, ১৭:৩২

গ্রেফতারের প্রতীকী ছবি নোয়াখালীতে চাঞ্চল্যকর নিপু হত্যা মামলার পলাতক আসামি মো. হুমায়ুন (২৩) ও ইয়াকুবকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-১১। এই সময় দুইটি চাপাতি, একটি চাকু ও একটি ছোরা উদ্ধার করা হয়।
নুর মোহাম্মদ নিপু (২০) নোয়াখালী জেলার বেগমগঞ্জের চাঁদকাশিমপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর-নোয়াখালী ডিভিশনের লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা এক সংবাদ সম্মেলনে দুই সন্দেহভাজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নুর মোহাম্মদ ওরফে নিপু (২০) হত্যা মামলার পলাতক আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে লক্ষ্মীপুর-নোয়াখালীর সীমান্তবর্তী আলাইপুর ভববদ্রি এলাকায় অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় র‌্যাব-১১’র একটি দল। এই সময় লক্ষ্মীপুর-নোয়াখালীর সীমান্তবর্তী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের পেছন থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, হুমায়ুন নোয়াখালী জেলার বেগমগঞ্জের চাঁদকাশিমপুর চৌকিদার বাড়ির ছেলে এবং ইয়াকুব একই গ্রামের তোয়ার বাড়ির ছেলে। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে এবং তাদের নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য,গত ৩০ মার্চ নোয়াখালী জেলার বেগমগঞ্জের চাঁদ কাশিমপুর খুরশিদা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্রিকেট খেলা দেখাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে নিয়ে নিপুকে (২০) এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এই ঘটনার পর ১ এপ্রিল বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এর পর থেকেই র‌্যাব আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছে।

 আরও পড়ুন: কুমিল্লায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ২

/জেবি/টিএন/আপ-এআর/     

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী