রংপুরের পীরগাছা উপজেলার মনিরামপুর গ্রামে রাসেল(৩২) নামে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, বৃহস্পতিবার গভীর রাতে একদল মুখোশধারী রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরের একটি স্থানে তার মরদেহ পাওয়া যায়।
ময়নাতদন্তের জন্য রাসেলের মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত রাসেল পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য।
এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করেনি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় হোটেল মালিককে কুপিয়ে হত্যা
/এইচকে/








