জামিন পেয়েও ছাড়া পাচ্ছেন না রাসিক মেয়র বুলবুল

রাজশাহী প্রতিনিধি
২৭ মে ২০১৬, ১৯:৩৩আপডেট : ২৭ মে ২০১৬, ১৯:৫৪

মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলায় জামিন পেলেও এখনই তিনি কারগার থেকে ছাড়া পাচ্ছেন না। জামিন আদেশের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে উচ্চ আদালতে দায়ের করা মিস কেসের কারণেই তাকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল আলম খান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ মে) হাইকোর্ট থেকে বোয়ালিয়া থানার বিস্ফোরক আইনে দায়ের করা  মামলায় বুলবুল জামিন পান।
শুক্রবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জানান, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তার জামিনে মুক্তি না দেওয়ার বিষয়ে ফাক্সযোগে একটি চিঠি আসে। বার্তাটি পাওয়ার পর তা নিশ্চিত হওয়ার জন্য টেলিফোনের মাধ্যমে উচ্চ আদালতের অ্যাটর্নি জেনারেলের দফতরে যোগাযোগ করা হয়। এ সময় তারা বলেন বরখাস্ত মেয়র বুলবুলের জামিনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে উচ্চ আদালতে মিস কেস দায়ের করা হয়েছে। যার কপিই প্রেরণ করা হয়েছে। যার শুনানি হবে আগামী রবিবার। রবিবারের পরই আসলে সিদ্ধান্ত পাওয়া যাবে যে তাকে জামিনে মুক্তি দেওয়া হবে কি না। যে কারণে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হবে।

প্রসঙ্গত, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ও সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নামে নগরীতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যাসহ নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে সবমিলিয়ে ১৭টি মামলা রয়েছে। তবে এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়া আদেশের কপি রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে গত বৃহস্পতিবার এসে পৌঁছায়।

 সর্বশেষ বুলবুল চলতি বছরের ১৩ মার্চ রাজশাহী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তার জামিন আবেদন নাকচ করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

আরও পড়তে পারেন: ধর্মভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে সখ্য বাড়াতে চায় আ. লীগ

/এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী