রাজশাহীর দুর্গাপুরে ৬৪ কেন্দ্রের ৫৩টি ঝুঁকিপূর্ণ

রাজশাহী প্রতিনিধি
২৭ মে ২০১৬, ২০:৩২আপডেট : ২৭ মে ২০১৬, ২০:৩২

ইউপি নির্বাচন ২০১৬ আগামী শনিবার (২৮ মে) রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ ইউনিয়নে অনুষ্ঠিত হবে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রচার-প্রচারণা শেষে প্রার্থীরা এখন নির্বাচনের অপেক্ষায়। তবে উপজেলায় ৬৪টি কেন্দ্রের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ৫৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জানা গেছে, দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নে নির্বাচনি কেন্দ্র রয়েছে ৯টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে ৭টি কেন্দ্র। কিশমত গণকৈড় ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। পানানগর ইউনিয়নেও ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
দেলুয়াবাড়ি ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। ঝালুকা ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। মাড়িয়া ইউনিয়নে ৯টি কেন্দ্রের সবগুলোই কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। এছাড়া ভোটার সংখ্যা বিবেচনা করে জয়নগর ইউনিয়নে ১০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। আর নির্বাচনের তফসিল ঘোষণার আগে এই ইউনিয়নে বর্ধিতসভার আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় সংসদের গাড়িতে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে নির্বাচনি পরিবেশ। এ কারণে জয়নগর ইউনিয়নের প্রত্যেকটা কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।  
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স টহল দেবে।

আরও পড়ুন:
জামিন পেয়েও ছাড়া পাচ্ছেন না রাসিক মেয়র বুলবুল

 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি