বগুড়ায় ১৭৩ কেন্দ্রের মধ্যে ৬৯টি ঝুঁকিপূর্ণ

বগুড়া প্রতিনিধি
২৭ মে ২০১৬, ২০:৪৫আপডেট : ২৭ মে ২০১৬, ২০:৪৫

ইউপি নির্বাচন ২০১৬ বগুড়ার কাহালু, দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলার ১৯ ইউনিয়নে শনিবার (২৮মে) পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার ১৭৩ কেন্দ্রের মধ্যে ৬৯ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছে।

কাহালু থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী জানান, এ উপজেলার ৮ ইউনিয়নের মোট ৭৩ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এখানে ভোটার সংখ্যা এক লাখ ৩৭ হাজার ১৪০ জন। এখানে ৫০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, এ উপজেলার ৫ ইউনিয়নের ৪৫ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ১১টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে মোট ভোটার ৯৭ হাজার ৩৯০ জন।

আদমদীঘি থানার ওসি শওকত কবীর জানান, এ উপজেলার ৬ ইউনিয়নের ৫৫ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে ভোটার সংখ্যা এক লাখ ২৭ হাজার ৭৩৭।

নির্বাচন কমিশন সূত্র জানা যায়, প্রতিটি কেন্দ্রে সশস্ত্র পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া নির্বাচনি এলাকায় র‌্যাব, স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভিজিল্যান্স টিম থাকবে।

আরও পড়ুন:
রাজশাহীর দুর্গাপুরে ৬৪ কেন্দ্রের ৫৩টি ঝুঁকিপূর্ণ

 

/এনএস/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি