না.গঞ্জে লাঙ্গল ও নৌকা সমর্থকদের সংঘর্ষে আহত ২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০১৬, ০৩:০৩আপডেট : ২৮ মে ২০১৬, ০৮:৩২

ইউপি নির্বাচন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেল ৬টায় কলাগাছিয়ার চুনাভুরা এলাকাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে একদল সমর্থক মিছিল নিয়ে ঘারমোড়ার দিকে আসছিল। ঠিক ওই সময় অপর দিক থেকে লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন প্রধানের পক্ষে সমর্থকরা মিছিল নিয়ে আলীসারদী যাচ্ছিল। পথিমধ্যে চুনাভুরা এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষে প্রায় ২০ জন আহত হয়।

বন্দর উপজেলা নির্বাচন অফিসার সুমন মিয়া বলেন, নির্বাচনি আচরণ বিধি লঙ্গনের দায়ে উভয় প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী