পাবনায় আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা, পিতা পুত্র আটক

পাবনা প্রতিনিধি
৩০ মে ২০১৬, ০৫:৫৬আপডেট : ৩০ মে ২০১৬, ০৭:১৩

পাবনা ছাগল চুরির ঘটনায় সালিশি সিদ্ধান্তের জের ধরে রবিবার বিকেলে পাবনা সদর উপজেলার গয়েশপুরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম শফি ও তার বাবা আজিজ মৃধাকে আটক করেছে পুলিশ।
নিহত নেতার নাম রিপন হোসেন (৩০)। তিনি গয়েশপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শবে বরাতের আগের রাতে মানিকনগর গ্রামের জনৈক ইজিবর প্রামানিকের একটি ছাগল চুরি হওয়ার ঘাটনায় রবিবার দুপুরে এলাকায় সালিশ বসলে চুরির ঘটনার সত্যতা প্রমাণিত হয় এবং রিপন হোসেনসহ উপস্থিত গণ্যমান্যরা স্থানীয় শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে ১৫ হাজার টাকা জরিমানার বিধান করেন।

এরপর বিকেল ৫টার দিকে রিপন হোসেনকে তার বাড়ির সামনে কুপিয়ে পালিয়ে যান শফিকুল। স্থানীয়রা আহত রিপনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনার পর  পুলিশ অভিযান চালিয়ে  শফিকুল ইসলাম শফি ও তার পিতা আজিজ মৃধাকে আটক করেছে।

আরও পড়ুন: গৌরনদীতে ধর্ষক গ্রেফতার

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান