জয়পুরহাটে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

জয়পুরহাট প্রতিনিধি
০২ জুন ২০১৬, ০৭:৫৮আপডেট : ০২ জুন ২০১৬, ০৯:৪০

বন্দুকযুদ্ধ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর শালুয়ার মাঠে পুলিশ-বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে তরিকুল (৪০) নামে এক ফেনসিডিল ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।  এসময় দুই বিজিবি সদস্য ও এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।  আহত পুলিশ ও বিজিবি সদস্যদের পাঁচবিবির মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে ২০৬ বোতল ফেনসিডিল ও সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
নিহত তরিকুল রতনপুর এলাকার চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা। তরিকুলের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদক চোরাচালানের ১১টি মামলা রয়েছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান, পাঁচবিবির রতনপুরের শালুয়ার মাঠ সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানীরা মাদক নিয়ে বাংলাদেশে ঢুকছে, এমন খবর পেয়ে পুলিশ ও র‌্যাব যৌথভাবে তাদের বাধা দিতে গেলে টের পেয়ে চোরাচালীনারা তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তারা গুলিও চালায়। এসময় গুলিতে মাদক ব্যবসায়ী তরিকুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় পুলিশের কনস্টেবল অন্তিম এবং বিজিবি সদস্য সালাউদ্দিন ও সুফল মণ্ডল আহত হয়।  নিহত তরিকুলের মৃতদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: রোজার আগেই অস্থির ছোলা ও চিনির বাজার 

/এআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের