খুলনায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা প্রতিনিধি
০৩ জুন ২০১৬, ১২:২৫আপডেট : ০৩ জুন ২০১৬, ১২:২৫

খুলনা খুলনা দাকোপ আঞ্চলিক সড়কের বড়ইতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আরও এক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা হলেন শিবেন্দ্র ও উত্তম। আহত হিরণকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, মোটরসাইকেল যাত্রীরা বটিয়াঘাটার দেবিতলা থেকে বটিয়াঘাটা সদরে আসছিলেন। দুটি যাত্রীবাহী বাস বড়ইতলা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল মাঝখানে পড়ে যায়। এ অবস্থায় মোটরসাইকেলটির গতি কমে আসলে পেছনের বাসটি এটিকে আঘাত করে। এতে মোটরসাইকেল যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। এ ঘটনায় উত্তম ঘটনাস্থলেই নিহত হন। আর শিবেন্দ্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাস ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক বাসের চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন- 

সিরাজগঞ্জে সোনালী ব্যাংক কর্মকর্তার অভিনব প্রতারণা!
বাগেরহাটে মুনিয়াসহ তিন হাজার পাখি উদ্ধার

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের