ফুলছড়িতে বিএনপির ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি, আটক ৪

গাইবান্ধা প্রতিনিধি
০৩ জুন ২০১৬, ১৩:৫৭আপডেট : ০৩ জুন ২০১৬, ১৩:৫৭

গাইবান্ধা জেলা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম যমুনার চরাঞ্চল ৫ নং এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমানকে (৬২) গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী এসে চারজনকে আটক করে স্থানীয় বিজিবির অস্থায়ী ক্যাম্পে সোর্পদ করেছে।

শুক্রবার ভোর রাতে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ডাকাতিয়ার চর গ্রামের আজিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আজিজুর রহমানকে প্রথমে জামালপুর জেলা সদর হাসপাতালে ও পরে সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক চারজন হলেন ফুলছড়ি উপজেলা সন্যাসীর চরের মেছের ডাকাত (৩৫), একই উপজেলার পাগলার চরের মেহেদী হাসান (৩২),আনন্দবাড়ি চরের জাহাঙ্গীর আলম (৩০) ও রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরাণী এলাকার শাহীন আলম (৩৫)।

ঘটনাস্থল থেকে বেলা সাড়ে ১২টার দিকে ফুলছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল চন্দ্র জানান, ষষ্ঠ ধাপে আগামীকাল (৪ জুন) এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আজিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ওই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার  রাতে তিনি নির্বাচনি কাজ শেষে বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত সোয়া ২টার দিকে দু’টি মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত তার বাড়িতে এসে ঘরের জানালা দিয়ে তাকে লক্ষ্য করে পরপর তিনটা গুলি করে। দুটি গুলি তার বাম বায়ে ও একটি গুলি ডান পায়ে লাগে। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী এসে একটি মোটরসাইকেলসহ চারজনকে আটক করে। কিন্তু অপর মোটরসাইকেলসহ বাকিরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে দুর্বৃত্তরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান আকন্দের সমর্থক।

ফুলছড়ি থানার ওসি মো. খায়রুল বাশার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় পৌঁছাতে দেরি হয়েছে। তবে নির্বাচন উপলক্ষে ওই ইউনিয়নে এক প্লাটুন বিজিবির একটি  অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। বাকি দুবৃর্ত্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী