বিজিবি’র এয়ার উইংয়ের যাত্রা শুরু

জামাল উদ্দিন, সাতকানিয়া (চট্টগ্রাম) থেকে
০৫ জুন ২০১৬, ১৫:৩৮আপডেট : ০৫ জুন ২০১৬, ১৫:৫২

বিজিবি যাত্রা শুরু করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এয়ার উইং। রবিবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবি’র ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে এয়ার উইংয়ের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, বিজিবি’র সক্ষমতা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সরকার বিজিবি’তে এয়ার উইং স্থাপন করেছে।
মন্ত্রী বলেন, দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এরমধ্যে দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকার অনেক জায়গাতেই বিজিবি সদস্যরা যেতে পারেন না। বিশেষ করে পার্বত্য এলাকায় ১২৭টি বিওপি রয়েছে। সেসব বিওপিতে সড়ক পথে যাওয়া সহজে সম্ভব হয়না। গেলেও অনেক সময় লেগে যায়।
তিনি বলেন, এয়ার উইংয়ের হেলিকপ্টারের মাধ্যমে বিজিবি সদস্যরা এখন যেকোনও দুর্গম এলাকায় সহজে যেতে পারবেন। তাদের খাদ্য সহায়তাসহ সার্বিক সহযোগিতায় কাজ করবে এয়ার উইং। এজন্যই চট্টগ্রামের সাতকানিয়ায় এটির সদর দফতর স্থাপন করা হলো।

এর আগে বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, বর্তমানে বিজিবি’র একটি হেলিকপ্টার রয়েছে। আরও দু’টি হেলিকপ্টার শিগগির এয়ার উইংয়ে যুক্ত হবে।

আরও পড়ুন: প্রথমবারের মতো বিজিবিতে যোগ দিলেন ৯৭ নারী সৈনিক

জেইউ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম