৫০ হাজার টাকা ও ২টি মোটরসাইকেল উদ্ধার

ঝিনাইদহে পূবালী ব্যাংকের সিঁড়িতে ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ০৩:৫৪আপডেট : ০৬ জুন ২০১৬, ০৩:৫৬

আটক ঝিনাইদহে পূবালী ব্যাংকের সিঁড়িতে গ্রাহককে গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, যশোর চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের আব্দুল জলিল সর্দ্দারের ছেলে সুজন হোসেন, ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে ইমরাম হোসেন ও তার স্ত্রী রত্না খাতুন।
রবিবার ভোররাতে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া ও টিভি রিলে সেন্টার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, গত ২৯ মে সকাল ১০ টার দিকে শহরের পূবালী ব্যাংকের সিঁড়ির মধ্যে দুর্বৃত্তরা গুলি করে এক ব্যবসায়ীর ১০ লাখ ৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ ৩ জনকে আটক করে। পুলিশের কাছে তারা টাকা লুটের ঘটনা স্বীকার করেছে।

উল্লেখ্য, ২৯ মে ঝিনাইদহ শহরের রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার হাসানুল ফারুক ব্যাংক্টে টাকা জমা দেওয়ার জন্য ব্যাগে করে টাকা নিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠছিলেন। এসময় দুর্বৃত্তরা সিঁড়ির মধ্যে হানা দিয়ে তাকে গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা ছিনতাই করে করে নিয়ে যায়।

আরও পড়ুন: চাঁদপুরে নিত্যপণ্য মূল্যের এলইডি বোর্ড উদ্বোধন

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী