বাগেরহাটে দু’পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

বাগেরহাট প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ০৪:১৩আপডেট : ০৬ জুন ২০১৬, ০৪:১৯

যুবলীগের লোগো বাগেরহাটের ফকিরহাটে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হাফিজুর রহমান সরদার (২৬) নামে স্থানীয় এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এসময়ে ইমরান খান ও খলিল নামে আরও ২ জন গুরুতর আহত হন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ইমরান খানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত হাফিজ আড়ুয়াডাঙ্গা গ্রামের আতিয়ার সরদারের ছেলে।ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের যুবলীগের একজন কর্মী ছিলেন তিনি।
আরও পড়তে পারেন: সহকর্মীর গুলিতে পুলিশ সদস্যসহ আহত ২
পুলিশ ও এলাকাবাসী জানান, রবিবার বিকালে ফকিরহাট উপজেলার  নলধা-মৌভোগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সরদার আলতাফ হোসেনকে (৩৫) একই এলাকার আওয়ামী লীগের আবুল হোসেন গ্রুপের লোকজন কুপিয়ে জখম করে। এখবর ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে ৫টার দিকে আলতাফ হোসেনের লোকজন ওই হামলায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ কর্মী হাফিজুর রহমান সরদারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এসময় বাধা দিলে হাফিজুর রহমান সরদার,খলিল এবং ইমরানকে কুপিয়ে,পিটিয়ে ও হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। এতে তারা গুরুতর আহত হন।পরে তাদেরকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা হাফিজুর সরদারকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট পুলিশ সুপার নিজামূল হক মোল্যা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

অারও পড়তে পারেন: আর কোনও নির্বাচনে অংশ নেবেন না অর্থমন্ত্রী

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম
নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আল-আরাফাহ্ ব্যাংককে ঋণ আদায় ও সুশাসন নিশ্চিতের নির্দেশ
আল-আরাফাহ্ ব্যাংককে ঋণ আদায় ও সুশাসন নিশ্চিতের নির্দেশ
শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম
শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন