‘আমার মৃত্যুর জন্যে দায়ী শ্যালক ও শাশুড়ি’

যশোর প্রতিনিধি
০৮ জুন ২০১৬, ২০:৩৮আপডেট : ০৮ জুন ২০১৬, ২১:০৬

সুইসাইড নোটযশোরে শেখ সেলিম (৩০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তিনি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য তার শ্যালক বাপ্পি এবং শাশুড়ি রিনা বেগমকে দায়ী করে গেছেন। মৃত্যুর আগে সেলিম একটি চিরকূটে বিষয়টি লিখে যান।
বুধবার সকাল ৯ টার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে সেলিম তার ব্যবসা প্রতিষ্ঠানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনায় নিহতের ভাই হালিম বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা করেছেন।
কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার মোকাদ্দেস হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। চিরকূটে সেলিমের শ্যালক এবং শাশুড়ির নাম পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
হালিম অভিযোগ করেন, পারিবারিক কলহের কারণে বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে বাপ্পি এসে আমার ভাইয়ের বুকে লাথি মারে। এরপর তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে যান। সেখানে দোকানের ছাদের লোহার হুকের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আত্মহত্যার আগে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের প্যাডে লিখে রেখে গেছেন, তার মৃত্যুর জন্য শ্যালক বাপ্পি এবং শাশুড়ি রিনা বেগম দায়ী।
আরও পড়ুন:
জামায়াতমুক্ত হওয়ার পথে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ!

/এনএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি